E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নদীবন্দরে কোনো সতর্কতা নেই

২০২৬ জুলাই ১৪ ১৪:৪৮:৩৪
নদীবন্দরে কোনো সতর্কতা নেই

স্টাফ রিপোর্টার : ঝড়ের কোনো আশঙ্কা না থাকায় দেশের কোনো নদীবন্দরে সতর্কতা নেই। বরং সেসব বন্দরে ভোরে সতর্কতা সংকেত তোলা হয়েছিল সেগুলোও নামিয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে ভোর ৫টার পূর্বাভাসে বলা হয়েছিল, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ /দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে পরের পূর্বাভাসে বলা হয়েছে, সেই আশঙ্কা সন্ধ্যা ছয়টার মধ্যে আর নেই। এ ছাড়া কোথাও ঝড়ের কোনো আশঙ্কা নেই। তাই কোনো নদীবন্দরে কোনো সতর্কতাও নেই।

(ওএস/এএস/জুলাই ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test