‘রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, কোনো কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধ করার চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য কেউ উসকানিমূলক কর্মকাণ্ড চালালে সরকার আইনি ব্যবস্থা নেবে।
কারখানা বন্ধ রেখে শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব কারখানা দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।
কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে। শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণ করা হয়েছে।
মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরাও সন্তুষ্ট হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষি হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও বোর্ডকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বোর্ডে আলোচনা হবে।
বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে। রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এটা কঠোর হাতে দমন করব।
(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
- ট্রাম্পের পোস্টে মোদিকে রাখতে মাসিক খরচ ৭৫ হাজার ডলার
- ‘দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার’
- ‘সত্যিকারের শিল্পীরা ফুলের মতো’
- প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট
- ‘শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন’
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
- ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার’
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- ফরিদগঞ্জে ঋণের ভার সইতে না পেরে সিনিয়র সিটিজেনের আত্মহত্যা
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- জহির খান’র কবিতা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








