বেতন বৈষম্য নিরসনের দাবিতে আইডিইবি’র কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার : ঘোষিত অষ্টম বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ‘অবমূল্যায়ন ও বেতন বৈষম্য নিরসনে’ নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন আইডিইবি নেতারা।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি দেশের সব ডিপ্লোমা প্রকৌশলীদের প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি সংবলিত চিঠি পাঠানো, ২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি সব বিভাগ ও জেলার উদ্যোগে মৌন মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠানো।
এরপরও বেতন বৈষম্য নিরসন না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান আইডিইবি নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইডিইবি’র সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান ও আব্দুন নুমান, সাংগঠনিক সম্পাদক মো. রেহান মিয়া, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবুল বাসার, গবেষণা ও আইসিটি সম্পাদক জিয়াউল হাসান শেখ, ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক আকন্দ, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ঢাকা জেলার সভাপতি মো. খবির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হক ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








