পর্যটকদের জন্য দুয়ার খুললো ভুটান
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলে দিলো ভুটান। ফলে শনিবার (২৪ সেপ্টেম্বর) থেকে পুনরায় ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা।করোনা মহামারির কারণে প্রায় আড়াই বছর নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল দেশটি।
পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন এনেছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে দুইশ ডলারে উন্নীত করা হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে পর্যটকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে।
২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য দুয়ার বন্ধ করে দেয় ভুটান। করোনার প্রথম কেস শনাক্ত হওয়ার পরই দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেশটির আয়ের অন্যতম উৎসই পর্যটন। তাই দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ভুটানকে।
দেশটির জনসংখ্যা ৮ লাখের কিছু কম। দেশটিতে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছে ২১ জন। ভুটানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হলেও গত দুই বছর সীমান্ত বন্ধ থাকায় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশে দারিদ্র্য বেড়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। ভুটান করোনার বিরুদ্ধে লড়াই শুরু করে ২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে। শুরু হয় উপসর্গের ভিত্তিতে নমুনা পরীক্ষা। ওই বছরের ৬ মার্চ ভুটানে প্রথম আক্রান্তের খবর মেলে। সে সময় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০০ জনকে চিহ্নিত করে নমুনা পরীক্ষা শুরু হয়। তাদের নেগেটিভ রিপোর্ট আসলেও পাঠানো হয় কোয়ারেন্টাইনে। নিয়ন্ত্রিত এমন পরিকল্পনার কারণে ছোট্ট দেশটি করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
ভুটানের প্রধান অর্থনীতি পর্যটন হওয়া সত্ত্বেও কঠোর হাতে বিদেশিদের আগমন বন্ধ রাখে ভুটান। প্রায় সব রেস্টুরেন্ট, শপিংমল, জিম বন্ধ করে দেওয়া হয়। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়। যারা বিদেশ থেকে এসেছিলেন, তাদের জন্য সরকারি খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়।
কোনো উপসর্গ দেখা দিলেই যাতে সঙ্গে সঙ্গে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়। ভুটানে ১৪ থেকে ২১ দিনের কোয়ারেন্টাইনও চালু করা হয়। এতে সংক্রমণের আশঙ্কাও কমেছে। একই সঙ্গে গণহারে করোনা পরীক্ষা চালু করে ভুটান।
এছাড়া করোনাকালে যাদের উপার্জন কমেছে, তাদের ভিটামিন ট্যাবলেটসহ ওষুধ, খাবার, পাঠানো থেকে শুরু করে সব ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এর সুফলও পেয়েছে তারা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ
- নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
- এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাগবে সুবর্ণচরে সড়ক সংস্কার উদ্বোধন
- ফুলপুরে কাজিয়াকান্দা কামিল মাদরাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
- সিলেটি সংসদ সদস্যদের কাছে খোলা চিঠি
- দিনাজপুরে বসতবাড়িতে রহস্যজনক আগুন, দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার
- হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক
- উদ্ভাবনী শক্তিতে আসুক বৈশ্বিক মুক্তি ও সমৃদ্ধি
- দিনাজপুরে প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরীক্ষা
- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
- লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
- প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা-মামদানি
- দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- ‘জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী’
- ‘দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে’
- শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা, ২৯ শিক্ষককে মাউশির শোকজ
- গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু
- দৌলতদিয়ায় এক কাতল ৬৮ হাজারে বিক্রি
- সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
- ‘ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি’
- আবারো পাঁচ টুর্নামেন্টের প্রতিশ্রুতি বাফুফের
- ‘আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি’
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বহাল চেয়ে রিট
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বইমেলা স্থগিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
-1.gif)








