বিশ্ব পর্যটন দিবস আজ, ঢাকায় শুরু বাংলাদেশ ফেস্টিভ্যাল
স্টাফ রিপোর্টার : বিশ্ব পর্যটন দিবস আজ (২৭ সেপ্টেম্বর)। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’।
পর্যটন দিবস উপলক্ষে আজ সকাল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফেস্টিভালের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী।
ট্যুরিজম বোর্ড সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ফেস্টিভ্যালে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যালে ২০টি হোটেল রিসোর্ট, অঞ্চলভিত্তিক খাবারের স্টল ৭০টি, ডিস্ট্রিক্ট ব্রান্ডিং এর আওতায় ২৯টি জেলা, ক্রাফট স্যুভিনিয়র ২৬টি, দুটি এয়ারলাইন্সসহ বিনোদন পার্ক, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, বিদেশি দূতাবাসসহ ১৬০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া এ উৎসবে আয়োজন থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের। দেশি-বিদেশি ইউনিক ও অথেন্টিক খাবার সম্পর্কে জানার এবং উপভোগ করার সুযোগ থাকবে উৎসবে।
ট্যুরিজম বোর্ড জানায়, দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে থাকবে জামতলার সাদেক গোল্লা, নরসিংদি জেলার নকশি পিঠা, নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার কুলফি, পুরান ঢাকার হাজীর বিরিয়ানি, বাকরখানি, মুক্তাগাছার মণ্ডা, চট্টগ্রামের মেজবান, খুলনার চুইঝাল, বিসমিল্লাহর কাবাব, কুমিল্লার রসমালাইসহ ৬৪ টি জেলা থেকে ৭০টির বেশি ঐতিহ্যবাহী ফুড স্টল। এ উৎসবে তাঁত, জামদানি তৈরির প্রক্রিয়া দেখা যাবে। আমাদের ঐতিহ্য মসলিন পুনরুদ্ধার হওয়ার গল্প এবং মসলিন তৈরির প্রক্রিয়া প্রদর্শন করা হবে।
এছাড়া সুন্দরী প্রতিযোগিতার উপর বিশেষ আয়োজন থাকবে বাংলাদেশ ফেস্টিভালের চতুর্থ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- হাসপাতালে মির্জা আব্বাস
- ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ
- ‘জুনে চালু হবে ই-হেলথ কার্ড’
- হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
- ভরিতে সোনার দাম কমলো ৩৩২৪ টাকা
- ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
-1.gif)








