নাজমুলকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় বাবা-মা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : দিনমুজুরের ছেলে নাজমুলের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন দিনমুজুর বাবার পরিবারে হাঁসি ফুটাবে। তা আর হলো না, গত আট বছর আগে গাছ থেকে পড়ে নাজমুলের দুটি পা ও কোমরের হাড় ভেঙে যায়। পরে ভাঙা পায়ে ঘা (ক্ষত) দেখা দেয়। অনেক চিকিৎসার পরেও তার পায়ের ঘা আর ভাল হয়নি। একপর্যায় তার পায়ের ঘা ধীরে ধীরে ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে নাজমুলের বয়স ১৯ বছর। ইতিমধ্যে তার দুটি পায়ের ৬০ শতাংশ পঁচে গেছে। ভালো চিকিৎসার অভাবে মৃত্যুর অপেক্ষার প্রহর গুনছে নাজমুল।
ক্যান্সারে আক্রান্ত নাজমুল ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামের দিনমুজুর মো. লাল মৃধার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাজমুল সেজো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি টিনের ছাপড়া ঘরের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে নাজমুল। সাংবাদিকদের দেখে বিছানা থেকে ওঠে বসেন তিনি। এরপর নাজমুল ছলছল চোখে বলেন, আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে আমার দিনমুজুর বাবার সংসারে হাঁসি ফুটাবো। কিন্তু হাঁসি ফোটানো থাক দূরের কথা, চিকিৎসা করাতে গিয়ে আমার পরিবার কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। প্রতিমাসে আমার ৩২ ব্যাগ বি-পজিটিভ রক্ত লাগে।
তিনি আরো বলেন, অনেক সময় রক্তও পাওয়া যায় না। রক্ত দিতে গেলে ৫০০ থেকে ৭০০ টাকা লাগে। সেই টাকাটাও এখন আমাদের নেই। তাছাড়া প্রতিদিন ওষুধ খাওয়া লাগে। বর্তমানে টাকার অভাবে ওষুধও খেতে পারছি না। ঠিকমতো ওষুধ না খাওয়াতে আমার খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে। কিডনি-লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমি বাঁচতে চাই। আমি সরকারি সহযোগিতা চাই।
নাজমুলের দিনমুজুর বাবা লাল মৃধা বলেন, আমার ছেলেটা অনেক মেধাবী ছিল। আমাদের পাড়ার পোলাপানকে প্রাইভেট পড়াতো। ছেলেটার অনেক স্বপ্ন ছিল। তবে স্বপ্ন পূরণের আগেই গাছ থেকে পড়ে দুটি পা ও কোমরের হাড় ভেঙে যায়। এরপর আমার টুকটাক সম্পত্তি যা ছিল, তা বিক্রি করে ওর চিকিৎসায় ব্যয় করেছি। কিন্তু ভাল করতে পারিনি। ঘরে শুয়ে থাকতে থাকতে একপর্যায় কান্সারে আক্রান্ত হয়ে পড়ে।
তিনি আরো বলেন, আমি দিন আনি দিন খাই। টাকার অভাবে আমার সংসারই চলে না। এর ভেতরে ছেলের চিকিৎসায় সব শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। ছেলেকে বাঁচাতে আমি আর আমার স্ত্রী মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাচ্ছি। তবে মানুষের দেওয়া অল্প সাহায্যে তার উন্নত চিকিৎসা থাক দূরের কথা ওষুধও কিনতে পারছি না। এমন অবস্থায় ছেলেকে বাঁচাতে সরকারের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও সাহায্য চাই।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ক্যান্সারে আক্রান্ত নামজুলের পরিবার যদি সহযোগিতার জন্য আবেদন করে তাহলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতা করা হবে। তাছাড়া সরকারিভাবে তার উন্নত চিকিৎসার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ক্যান্সারে আক্রান্ত নামজুলের পার্সনাল বিকাশ ০১৩১৯১০৫৯৭৯ এই নম্বরে সকলকে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন তিনি।
(এএনএইচ/এএস/মে ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
-1.gif)







