একই পরিবারে ক্যান্সার ও প্যারালাইসিসের থাবা
অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
রিপন মারমা, রাঙ্গামাটি : নিয়তির নির্মম পরিহাস যেন একই সাথে এসে ভর করেছে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি এলাকার এক হতদরিদ্র তঞ্চঙ্গ্যা পরিবারে। একদিকে বৃদ্ধ বাবার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, অন্যদিকে হঠাৎ করেই ঘরের লক্ষ্মী, স্ত্রীর শরীর অবশ করে দিয়েছে প্যারালাইসিস। একই পরিবারে দুই গুরুত অসুস্থ সদস্যকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন দিনমজুর ইতিস তঞ্চঙ্গ্যা। জীবনের এমন চরম দুর্যোগে এই অসহায় পরিবারটির পাশে মানবিকতার হাত বাড়িয়ে দাঁড়িয়েছে কাপ্তাইয়ের সুপরিচিত সামাজিক সংগঠন ‘পজেটিভ কাপ্তাই’।
সম্প্রতি সংগঠনটির উদ্যোগে কাপ্তাইয়ের একদল মানবিক মানুষ উত্তর দেবতাছড়ি এলাকার ওই অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং এক মাসের সম্পূর্ণ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য— এই নীতিকে বুকে ধারণ করেই আমরা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।"
অসহায় পরিবারটির কর্তা ইতিস তঞ্চঙ্গ্যা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, তাঁর ৬৫ বছর বয়সী বৃদ্ধ বাবা অনিল তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে ইতিসকে তাঁর জীবনের সব সহায়-সম্পত্তি, শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে হয়েছে। বাবার চিকিৎসা যখন একটু সুফলের দিকে, ঠিক তখনই পরিবারটিতে নেমে আসে আরেকটি বজ্রপাত। হঠাৎ করেই ইতিসের স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান।
একদিকে বাবার কেমোথেরাপি আর ওষুধের খরচ, অন্যদিকে স্ত্রীর প্যারালাইসিসের চিকিৎসা— দুয়ে মিলে সংসার চালানো ও চিকিৎসার খরচ জোগাতে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন ইতিস। এই অসহায়ত্বের খবর পেয়ে বসে থাকতে পারেননি ‘পজেটিভ কাপ্তাই’ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা এবং উপদেষ্টা অংসাচিং মারমা তাঁদের ব্যক্তিগত অর্থায়নে এই মানবিক সহায়তা নিয়ে ছুটে যান দুর্গত পরিবারটির কাছে।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার এ্যানি মং মারমা, ধনা তঞ্চঙ্গ্যাসহ ইতিস তঞ্চঙ্গ্যার পরিবারের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা বলেন, "পরিবারটি বর্তমানে যে চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তবে তাঁদের দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা জরুরি।"
বর্তমানে অনিল তঞ্চঙ্গ্যা ও সান্তনা তঞ্চঙ্গ্যার চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন সংসার খরচ চালানো ইতিসের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে বন্ধ হতে চলেছে তাঁদের নিয়মিত চিকিৎসা। তাই সমাজের দানশীল, বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। আপনার সামান্য ভালোবাসার হাত হয়তো ফিরিয়ে দিতে পারে অনিল ও সান্তনা তঞ্চঙ্গ্যার সুস্থ জীবন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ: মোবাইল (যোগাযোগ): 01883-416662, নগদ (আর্থিক সহায়তার জন্য): 01334-680659।
(আরএম/এসপি/মে ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মহাসাগর দিবস ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা
- হবুচন্দ্রের আইন
- নেমন্তন্ন
- সুস্থ থাকতে লিফট নয়, ভরসা হোক সিঁড়ি
- সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের
- সাতক্ষীরায় শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটিয়ে জখম
- রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
- ‘উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে রাজনীতিতে টেকা যায় না’
- গোপালগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- গোপালগঞ্জে ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত
- বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী
- ‘দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র’
- রোমাঞ্চ সঙ্গী করে জয়ের খোঁজে বাংলাদেশ
- এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক
- প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বেগবান হবে, আশা বাংলাদেশের
- ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা’
- টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড়কোটি ডলার সাহায্য দেয়
- ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই-এর উদ্যোগে মোবাইল কোর্টে জরিমানা, মামলা
- সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
- বগুড়ার আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
- আইন নিজের হাতে তুলে না নিতে ভাঙ্গাবাসীর প্রতি ওসির আহ্বান
- দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন স্মারকলিপি
- বিশ্বকাপের উন্মাদনায় জমজমাট পতাকা তৈরির ব্যবসা
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- হে সময়, অশ্বারোহী হও
-1.gif)







