নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : এক সময় যে হাতে ধরা ছিল বই আর আগামীর স্বপ্ন গড়ার কলম, আজ সেই হাতে শুধুই চিকিৎসার রিপোর্ট যেখানে লেখা জীবনের এক নির্মম ও কঠিন বাস্তবতা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের অদম্য মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ এখন ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের বাসিন্দা ভুলু মিয়া শেখ একজন সাধারণ দরিদ্র কৃষক। দুই ছেলে ও এক মেয়ের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোলেও ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন তিনি। বাবার সেই স্বপ্নের প্রতিদানও দিচ্ছিল অন্তর। কঠোর পরিশ্রম আর মেধার জোরে সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস অর্জন করে। পরিবার ও প্রতিবেশীদের মুখে ফুটেছিল গর্বের হাসি। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। এসএসসি পাসের পরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে অন্তর। উন্নত পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, অন্তরের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সার। এই খবর শোনার পর মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় একটি স্বপ্নভরা পরিবারের সব আনন্দ। যে ঘরে একদিন ভবিষ্যতের গল্প হতো, আজ সেখানে শুধুই নীরব কান্না আর অসহায়ত্ব।
চিকিৎসকদের মতে, অন্তরকে সুস্থ করে তুলতে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য ব্যয় হবে প্রায় ১৬ লাখ টাকা। একজন দরিদ্র কৃষকের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব।
ছেলের জীবন বাঁচাতে ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছে পরিবারটি। বসতভিটা ছাড়া তাদের কোনো চাষের জমি নেই। চিকিৎসার খরচ মেটাতে পরিবারের একমাত্র সম্বল গাভীটিও বিক্রি করে দিয়েছেন বাবা ভুলু শেখ। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করে এক মাসের মতো চিকিৎসা চালানো সম্ভব হলেও, এখন টাকার অভাবে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিদিনই বাড়ছে সময়ের চাপ, আর ভারী হচ্ছে অনিশ্চয়তা।
অন্তর শেখের বাবা ভুলু শেখ বলেন, আমি একজন গরিব কৃষক, নিজেও বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারি না। ছেলের চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য আর আমার অবশিষ্ট নেই। যা ছিল সব শেষ করে ফেলেছি। আমি দেশবাসীর কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই, দয়া করে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন।
কান্নাজড়িত কণ্ঠে অন্তরের মা বলেন, আমার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে অনেক বড় হবে, মানুষের সেবা করবে। কিন্তু আল্লাহ আমাদের কেন এমন পরীক্ষায় ফেললেন জানি না। এখন আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আর দিনভর নাতির জন্য জায়নামাজে বসে কাঁদছেন অন্তরের বৃদ্ধা দাদী।
স্থানীয় বাসিন্দা তাহের শেখ অন্তরের প্রশংসা করে বলেন, অন্তর অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী ছেলে। আমাদের এলাকায় ওর মতো ভালো ছেলে পাবেন না। আমরা ওকে নিয়ে গর্ব করি। ওর বাবা খুবই গরিব। মানবিক দিক বিবেচনা করে সমাজের মানুষ যদি একটু সহযোগিতার হাত বাড়ায়, তবে ছেলেটার চিকিৎসা চালানো সম্ভব। প্রতিবেশী নবনী শিকদারও অন্তরের দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়দের বিশ্বাস, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। একটি মেধাবী প্রাণ আজ বেঁচে থাকার তীব্র লড়াইয়ে অবতীর্ণ। সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও প্রবাসী ভাইদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই পারে অন্তরের চোখে আবারও স্বপ্নের আলো ফুটিয়ে তুলতে, তাকে ফিরিয়ে দিতে এক নতুন জীবন।
(টিবি/এসপি/জুন ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- সালথায় ইযাবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- জামালপুরে চলছে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- বাড়লো সোনা-রুপার দাম
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
-1.gif)







