আজ যেসব স্কুলের শিক্ষার্থীরা টিকা পাবে
নিউজ ডেস্ক : পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন সোমবার (১ নভেম্বর) শুধু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি চলে।
তবে মঙ্গলবার (২ নভেম্বর) থেকে রাজধানীর ৮টি কেন্দ্রে একযোগে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশে জারি করা হয়েছে।
এতে বলা হয়, টিকা দেওয়া শুরু হবে সকাল ৯টা থেকে। আর চলবে দুপুর ৩টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে থাকবে ১০টি বুথ। প্রতিটি বুথে আনুমানিক ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুইটি কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।
মঙ্গলবার যেসব কেন্দ্র টিকা পাবে শিক্ষার্থীরা :
হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্র :
এ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে স্যার উইলসন স্কুলের শিক্ষার্থীরা।
সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র :
এখানে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ কেন্দ্রে টিকা পাবে স্যার উইলসন স্কুলের শিক্ষার্থীরা।
চিটাগং গ্রামার স্কুল কেন্দ্র :
এ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিটাগং গ্রামার স্কুল, বটমী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র :
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।
ঢাকা কমার্স কলেজ কেন্দ্র :
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা কমার্স কলেজ, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।
কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র :
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিসিএসআইআর হাই স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে। আর দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টিকা পাবে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
সাউথ ব্রিজ স্কুল কেন্দ্র :
এখানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাউথ ব্রিজ স্কুল, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা টিকা পাবে।
স্কলাসটিকা স্কুল কেন্দ্র :
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কলাসটিকা স্কুল এবং দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা টিকা পাবে।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে’
- ‘ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন’
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








