বিশ্বে করোনায় ৩২৮৯ মৃত্যু, শনাক্ত ৮ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে একদিনে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৮৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। আগের দিন মারা গেছেন ৩ হাজার ৩১০ জন ও সংক্রমিত হন ৯ লাখ ১১ হাজার ৬১৬ জন।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৯৫৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৩৫ হাজার ৯৭৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৪৫ কোটি ৯৯ লাখ ১১ হাজার ৯৮৯ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। আক্রান্তের দিক থেকে তালিকার পাঁচ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৩৯০ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৪ জন।
দৈনিক সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ জার্মানির পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৪ হাজার সাতজন, মারা গেছেন ১৮৫ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৭ হাজার ৬০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯৯ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৩৮৯ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার ৮৭৭ জন। মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৯০৩ জন, মারা গেছেন ৩৩ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬৬০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬২৯ জন। মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ৫৫৬ জন।
তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন। মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়ে ওঠেছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২২)
পাঠকের মতামত:
- স্লিপার বাসের জন্য নীতিমালা করতে হাইকোর্টের রুল
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি
- ‘পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে’
- ‘বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ’
- প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
- ঈশ্বরদীতে দুই দিনব্যাপী সূর্য পূজা সম্পন্ন, অংশ নিলেন হাজারো ভক্ত
- বিশাল ঢেউয়ের আঘাতে ক্যালিফোর্নিয়ার উপকূল ক্ষতিগ্রস্ত
- মিস ইউনিভার্সে হলুদ গাউনে আত্মবিশ্বাসী মাহি, চাইলেন ভোট
- দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
- আজ থেকে হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া
- ভৈরবে যুব উন্নয়ন দিবস পালিত
- সাভারে জাতীয় সমবায় দিবস পালিত
- ক্রেতার অধিকার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মনুষ্যত্ব
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








