‘ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসাবের ১০ গুণ বেশি’
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে ভারতে সরকারি মৃত্যুর যে পরিসংখ্যান, তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) এমন দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটির এ তথ্য ‘অবাস্তব’ উল্লেখ করে বাড়তি মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনার জেরে মৃত্যু হয়েছে কমবেশি ৫ লাখ ২৪ হাজার জনের। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশটিতে করোনার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে মৃত্যু হয়েছে আরও প্রায় ৪৭ লাখ মানুষের।
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে গোটা বিশ্বের করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। তাতে দেখা যায়, বিশ্বে মোট ১ কোটি ৪৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে করোনার জেরে। তারা বলছে, সরকারি হিসাবের চেয়ে বাড়তি মৃত্যুর পরিসংখ্যানে সবার আগে রয়েছে দক্ষিণপূর্ব এশিয়া, তারপর ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে ৮৪ শতাংশ মৃত্যুর তথ্য গোপন রয়েছে। এর মধ্যে মাত্র ১০ দেশেই রয়েছে ৬৮ শতাংশ বাড়তি মৃত্যুর হিসাব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে ২০২০ সালের আগস্টের মধ্যে যতদিন লকডাউন ছিল, ততদিন করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কম ছিল। সেখানে মৃত্যুর মিছিল বাড়তে থাকে সেপ্টেম্বরের পর থেকে। ভারতে মৃত্যুর যা স্বাভাবিক হিসাব, তার চেয়ে ১৩ শতাংশ বৃদ্ধি পায় করোনাকালে। দেশটিতে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
২০২১ সালের প্রথমদিকে ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল। সেসময় হাসপাতালে শয্যা পেতে ঘাম ছুটেছে সাধারণ মানুষের। অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতে যে পরিমাণ বাড়তি মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে, তার একটা বড় অংশ এই দ্বিতীয় ঢেউ থেকে উঠে এসেছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে এই তথ্য অস্বীকার করে বাড়তি মৃত্যুর হিসাবে ডব্লিউএইচও’র গণনা পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছে ভারত সরকার। তাদের মতে, এই সংখ্যা পুরোপুরি বাস্তবতাবহির্ভূত।
তথ্যসূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন
(ওএস/এএস/মে ০৬, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








