বিশ্বে একদিনে ১৮৩০ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ১০৪ জনে। নতুন করে ৭ লাখ ৬১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ২৩ লাখ ৬৪১ জনে।
এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ৬৬ হাজার ৩৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৩৬৮ জন।
বুধবার (২৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ৫৩ হাজার ৪৫৬ জন সংক্রমিত এবং ২৯৪ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৪১৬ জন।
দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৪৯৭ জনের এবং মারা গেছেন ২৬৯ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭৩ লাখ ২৫ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৩৭ হাজার ২৭৭ জন।
ব্রাজিলে একদিনে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৬ লাখ ৮২ হাজার ৯৪১ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ২৪১ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৩২৩ জনে।
ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৮ হাজার ৯৮৮ জন এবং মারা গেছেন ৮৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৬১৭ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৭০৫ জন।
একদিনে ইতালিতে সংক্রমিত ৩৫ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১৩৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২৪২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ জনের।
একদিনে ১৮৩০ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখ
জার্মানিতে একদিনে ৫২ হাজার ৯৩৯ জন সংক্রমিত এবং ১৪৭ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।
রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
একদিনে অস্ট্রেলিয়ায় মারা গেছেন ৯৪ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৪৫৬ জনে। মহামারির শুরু থেকে অস্ট্রেলিয়ায় ৯৯ লাখ ৩৩ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় স্পেনে সংক্রমিত ২ হাজার ২৫৫ এবং মারা গেছেন ২৮ জন; ইরানে সংক্রমিত ৩ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ৫৬ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ১ লাখ ৫০ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৫২ জন।
তবে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৬ জনই রয়েছে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৭৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
- ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
- ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- মাজার রক্ষায় আমরা অবিরাম সংগ্রামমুখর
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
-1.gif)








