করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২৫১ জনের মৃত্যু, সংক্রমণ বেশি জাপানে
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৯১ হাজার ৯৬০ জনে। নতুন করে ৫ লাখ ৪৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ৭৭৫ জনে।
এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৯ লাখ ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৩১ লাখ ২৭ হাজার ৫১৫ জন।
বুধবার (৩১ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় সেখানে ৪৯ হাজার ৯০৬ জন সংক্রমিত এবং ২৫১ জন মারা গেছেন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৬ জন এবং মারা গেছেন ১০ লাখ ৬৯ হাজার ৭৪৮ জন।
একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জাপানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯০৭ জনের এবং মারা গেছেন ২৪৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ৩৯ হাজার ২৫৩ জন।
জাপানের পর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। একদিনে সেখানে সংক্রমিত ১ লাখ ১৫ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৭১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ২৬ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে এবং মোট ২ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় ব্রাজিলে ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ব্রাজিলে মোট ৬ লাখ ৮৩ হাজার ৯১৪ জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮০৬ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ১১ জনে।
ব্রাজিলকে টপকে শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৭ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ৭২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৯৬১ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৯ জন।
একদিনে ইতালিতে সংক্রমিত ৩১ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৯৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫০৫ জনের।
রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭ হাজার ৬৭ জন এবং মারা গেছেন ৯৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৪ হাজার ২৫৪ জন।
বিশ্বে অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় সংক্রমিত ১২ হাজার ১৮১ এবং মারা গেছেন ৭৫ জন; ইরানে সংক্রমিত ১ হাজার ৮৭১ এবং মারা গেছেন ৪৪ জন; ফিলিপাইনে সংক্রমিত ১ হাজার ৬৭২ জন এবং মারা গেছেন ৫৩ জন; স্পেনে সংক্রমিত ২ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৫ জন এবং পোল্যান্ডে ৫ হাজার ৩০৬ জন সংক্রমিত ও ২৯ জনের মৃত্যু হয়েছে।
তবে ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই রয়েছে।
একই সময়ে নতুন রোগী শনাক্তও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৭২ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
(ওএস/এএস/আগস্ট ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- অনন্য মাইলফলক স্পর্শ করলেন ম্যাক্সওয়েল
- শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়
- সালথায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
- শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, বন্ধ হলো নিধন
- সাতক্ষীরায় মাটি বহনকারী বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশু নিহত
- গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- সোনাতলা পৌরসভায় উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
- ঠাকুরগাঁওয়ে পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা
- দিনাজপুরে পুলিশের সামনে আসামি ভেঙ্গে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন!
- সালথায় স্বপ্নের সেতুর স্থান পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার
- ‘কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে’
- সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
- নোয়াখালীতে বাড়ি থেকে কিশোরীর মরেদহ উদ্ধার
- জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটিতে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সালথায় সম্পত্তি নিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সৎ ছেলেদের বিরুদ্ধে
- উদ্বোধনের ২ বছরেও চালু হয়নি ঈশ্বরদী পৌর মার্কেট
- মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক যুবকের মৃত্যু
- গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা শুভ্রা
- গোপালগঞ্জে ২৪ ঘন্টায় হামের উপসর্গে হাসপাতালে ১৫ রোগী
- হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাই চিৎমরমে মংখ্যাচিং মারমার মৃত্যু
- ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ভাঙচুর ও লুটপাট
- কুষ্টিয়ায় কথিত পীরকে হত্যার ঘটনায় র্যাবের ছায়াতদন্ত চলছে
- সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
-1.gif)








