বিশ্বে করোনায় আরও ৩৯৫ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় প্রায় ৪শ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখের কিছু বেশি। এর আগের দিন ৬১৬ জনের মৃত্যু আর দুই লাখ ৪২ হাজার জনের করোনা শনাক্তের খবর দেওয়া হয়েছিল।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৩৯৫ জন। এতে করে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৮২ হাজার ৮১১ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯০২ জনে। এ নিয়ে বিশ্বজুড়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৩০১ জন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে তাইওয়ানে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৬৫ জন। আর ৬৫ জন মারা গেছেন।
দৈনিক করোনা রোগী শনাক্তে এরপরই রয়েছে ফ্রান্স। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৭০ জন। তবে মৃত্যুর কোনো তথ্য দেওয়া হয়নি। এরপরই রয়েছে জাপান, এখানে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৮৭৩ জনের।
তবে মোট মৃত্যু ও শনাক্তে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৪ জন এবং মারা গেছেন দুজন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৯৪৮ জনের।
এরপর বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৮০ জনের।
প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর তথ্য দেওয়া হয়নি।
আর বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৪১৩ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








