আরও ২৩ জনের করোনা শনাক্ত, সুস্থ ২৯
স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
সোমবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৩৫৬টি।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৮৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার পাঁচ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে একজন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯৫৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৭০৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
(ওএস/এসপি/এপ্রিল ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
- পেট্রোল মজুূদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
- আমরা ৮৮'র জমকালো ঈদ পুনর্মিলনী
- ফরিদপুরের বাকচরে ৯ দিনব্যাপী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব শুরু ১৮ এপ্রিল
- গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আ. লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- জামালপুরে ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৫ মাদক কারবারি গ্রেপ্তার
- ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৫ জনের হামের উপসর্গ
- জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
- সুবর্ণচরে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশ দেখলেই পালাতেন, কৃষকের ছদ্মবেশে ধরা পড়লেন পলাতক ডাকাত
- স্বামী-স্ত্রীর কলহে গৃহবধূর আত্মহত্যা, ফরিদপুরে চাঞ্চল্য
- সাতক্ষীরায় বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- প্রলোভন দেখিয়ে গণধর্ষণ ও ছিনতাই: ফরিদপুরে প্রধান আসামি গ্রেফতার
- মুজিবনগর সরকার গঠন: বাঙালির সার্বভৌমত্বের প্রথম আইনি ভিত্তি
- গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- উৎসব-অর্থনীতি: প্রান্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তার ক্ষমতায়ন
- সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
- জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
- অগ্নিযুগের শেষ নক্ষত্র: বিনোদ বিহারী চৌধুরী ও আমাদের দায়বদ্ধতা
- গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৭ শিশু
- নড়াইলে শিশু হত্যার দায় স্বীকার করে মায়ের জবানবন্দি
- জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
- ফুলপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
- ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে কৃষক রহমত আলীর বাজিমাত
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক
- কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- কুমিল্লায় দায়িত্ব পালনকালে গাড়িচাপায় এসআই নিহত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- এস.এম সুলতানের শিষ্য ও শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার আর নেই
- আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- কথাশিল্পী কায়েস আহমদের মৃত্যুবার্ষিকী পালিত
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
-1.gif)








