সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : আসন্ন ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন, কপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সাখাওয়াত হোসেন প্রধান। তিনি আজ সোমবার  দিন ব্যাপী গণ সংযোগ করেছেন। এ সময় তিনি একাধিক সফর সঙ্গী ও নৌকা মার্কা নিয়ে ইউনিয়নের একাধিক স্থানে সাধারন ভোটার সাথে সাক্ষাত ও পথ সভায় বক্তব্য রাখেন। 

সদর ইউনিয়নের কাপাসিয়া উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে ২নং আওয়ামীলেিগর আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়।

মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে পথ সভায় বত্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু রাজিব ঘোষ, সাইদুর রহমান,ইঞ্জিনিয়ার মো, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, মো. মোশারফ হোসেন, মো. তাজউদ্দিন, শ্রমিক নেতা আকরাম হোসেন ও মো, ফারুক হোসেন প্রমূখ।

(এসকেডি/এসপি/নভেম্বর ০২, ২০২১)