জুলধাবাসী চাইলে সেবক হতে চাই : যুবলীগ নেতা মুসা
স্টাফ রিপোর্টার : মোঃ মুসা। কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি। বর্তমানে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি করোনাকালে সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে জুলধা এলাকার অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
রাজনীতি ও জনসেবায় মোঃ মুসার এমন কার্যক্রমে খুশি তাঁর এলাকার সকল শ্রেণিপেশার মানুষ। তিনি অসহায়, দরিদ্র, শ্রমজীবী ও করোনায় কর্মহীন মানুষের তালিকা তৈরি করে গোপনে আর্থিক সহায়তা দিয়েছেন। আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থা করেছেন। আর এসব কিছুই সম্ভব হয়েছে তাঁর সততা ও ন্যায়ের কারণে।
জানতে চাইলে জুলধা ইউনিয়নের বৃদ্ধ আব্দুল করিম বলেন, ‘জনসেবায় তার দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে এলাকায় তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এতে সরকার তথা যুবলীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।’
এছাড়াও তিনি ছিলেন পরিপূর্ণ যুব সংগঠক ব্যক্তিত্ব। সাধারণ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক তুমুল জনপ্রিয় নেতা।
স্থানীয় সূত্র জানায়, সাবেক এই তুখোড় সাহসী ছাত্রনেতা, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শের আদর্শিত এক যুবক, বাংলাদেশের রাজনীতির অন্যতম ক্লিন ইমেজ ব্যক্তিত্ব কর্ণফুলী-আনোয়ারার কান্ডারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি'র নগন্য কর্মী তিনি। তাঁর নির্দেশনায় জুলধা গ্রামের সাধারণ মানুষের অধিকার রক্ষায় এগিয়ে যেতে চান।
সামনের ইউপি নির্বাচন ও সামগ্রিক বিষয়ে জানতে চাইলে মোঃ মুসা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় এর দিকনির্দেশনায় জুলধা ইউনিয়নকে আরও এগিয়ে নিতে চাই। জুলধাবাসী চাইলে সেবক হতে চাই। নৌকার মাঝি হতে চাই। মানুষ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।’
(জেজে/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
