তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে বিনম্র শ্রদ্ধার সাথে জেলহত্যা দিবস পালিত হয়েছে।গতকাল (০৩ নভেম্বর) বুধবার সকালে সাভার উপজেলা স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমেদ,এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপটেন মনসুর আলীর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব এর নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ যুগ্ন-সাধারন সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ, ইয়াসমিন আক্তার সুমি সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকু্র্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী লিয়াকত হোসেন, সাভার সদর ইউপি চেয়ারম্যান ও সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান ও কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান খান শান্ত, আমিন বাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা।

(টিজি/এসপি/নভেম্বর ০৪, ২০২১)