বারি’তে আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে বিজ্ঞানী ও কর্মকর্তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ বারি’র বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। কর অঞ্চল, গাজীপুরের উপ কর কমিশনার জনাব মো. তানভীর মোর্শেদ এবং জনাব সুমন কুমার বর্মন কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী বারি’র বিজ্ঞানী ও কর্মকর্তাদের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সার্বিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
(এস/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
