আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর রনজিত মন্ডলের নৌকা প্রতিকের জন্য ভোট চাইলেন জেলা যুবলীগ।

ফরিদপুর জেলা যুব লীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের নেতৃত্বে আজ শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত তালমা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় জেলা যুব লীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, রাজু খান, তানভির আহম্মেদ সাব্বির সহ যুবলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/নভেম্বর ০৬, ২০২১)