তেলের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ ও ফিলিং স্টেশন ব্যবসায়ীরা
দিলীপ চন্দ, ফরিদপুর : হঠাৎ করে গত কয়েকদিন যাবত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো বিপাকে পড়েছে ফরিদপুর জেলার মানুষ ও। তারা এ ব্যাপারে সরকারের অবিলম্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।
জানা গেছে, দুদিন আগে তেলের মূল্য হঠাৎ করেই ১৫ টাকা বাড়ানো হয়। এর ফলে ডিজেলের দাম যেখানে ৬৫ টাকা বিক্রি হতো এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকা লিটারে। অন্যদিকে পেট্রোলের দাম একই রকম রয়ে গেছে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত দুদিন ধরে শহরে কোন বাস চলাচল করার কারণে এখন তাদের বিক্রি কমে গেছে। বেশ কয়েকটা ফিলিং স্টেশনে অনেকগুলি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একইসাথে কিছু সংখ্যক ট্রাক চলাচল করায় তাদের পোষাচ্ছে না। অনেকটা বাধ্য হয়েই ফিলিং স্টেশন খোলা রাখতে হচ্ছে।
এ ব্যাপারে একজন ড্রাইভার জানান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণ একদিকে যেমন হয়রানি হচ্ছে তেমনি তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। অন্যদিকে যানবাহন কম চলার কারণে যাত্রী সাধারণকে বিভিন্ন স্থানে চলাফেরা করতে হচ্ছে।
এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলিতেও যে সমস্ত লোক চাকরি করেন বা ব্যবসার প্রয়োজনে যাতায়াত করেন, তাদের অনেক ক্ষেত্রেই মহিন্দ্র, অটো, মাধ্যমে চলাচল করতে হচ্ছে এর ফলে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সাধারণ জনগণ এ ব্যাপারে সরকারের নিকট দাবী জানিয়েছেন যে অচিরেই এ সমস্যার সমাধান না করা হলে তাদের দুর্ভোগ এবং কষ্টের সীমা থাকবেনা।
(ডিসি/এসপি/নভেম্বর ০৭, ২০২১)
