মধুখালীতে আ.লীগ নেতা জালালউদ্দিনের মোটরসাইকেল শোডাউন
মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মো. জালালউদ্দিন সোমবার (৮ নভেম্বর) বিকালে তার নিজ গ্রাম পাইকপাড়া হতে প্রায় দু,শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে শোডাউন করেছেন।
মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের পাইকপাড়া হতে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট ক্লাব হয়ে মাঝি হতে মিটাইন, চাঁদপুর, রায়জাদাপুর বাজার হয়ে বাগাট বাজার, চর বাগাট হয়ে পাইকপাড়া গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউন পূর্ব এক বক্তব্যে শেখ মো. জালালউদ্দিন বলেন আমি বাংলাদেশ আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের ব্যাপক উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
(এম/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
