ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য পণ্যের দাম কমানো,ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, সাম্প্রদায়িকতা নির্মূল, ঘুষ, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের অবসানের দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল,সম্পাদক মন্ডলীর সদস্য জনাব বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য জনাব সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আজাদ আবুল কালাম সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন এই অগণতান্ত্রিক ও রাতের অন্ধকারের সরকার জনগণের কথা বিবেচনা না করে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণের জীবণ ও জীবিকাকে দুর্বীসহ করে তুলেছে। এই সরকারের পতনের সময় হয়ে গেছে, তাদের ২০১৪ সালের প্রহসনের নির্বাচন ও ২০১৮ সালের রাতের অন্ধকারের নির্বাচনে সাধারণ জনগণের ম্যান্ডেট ছিলনা। তাই তারা সাধারণ জনগণের কথা বিবেচনা করে রাজনীতি করে না।
তারা সভাশেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলে তারা জ্বালানি তেলের মূল্য কমানোর দাবিতে শ্লোগান দেয়।
(ডিসি/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
