দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১০ ডিসেম্বর। নির্বাচনে বুধবার দুপুরে শহরের নিলটুলীস্থ চেম্বার ভবনে বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

মনোনয়ন পত্রে পরিচালক সদস্য পদে এই গ্রুপে প্রার্থীতা করছেন মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জয় গোবিন্দ সাহা, মতিয়ার রহমান নান্নু, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক দিপক মজুমদার, ফরিদপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান শামীম, সমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহসিন শরিফ, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর ও ব্যবসায়ী নুরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রউফ খান, পৌর আওয়ামীলীগ সদস্য হাবিবুর রহমান, ব্যবসায়ী এম.এ সবুর, মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, ব্যবসায়ী কোমরুদ্দিন মৃধা, মনোয়ার হোসেন, সাহিদুর রহমান, এস.এম জাহিদ হোসেন। এছাড়া এসোসিয়েট গ্রুপ সদস্য পদে হাফিজুর রহমান খান লাবু, লিয়াকত হোসেন লিটন, মানব কুমার সাহা, আনসারুল হক। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেম ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

(ডিসি/এসপি/নভেম্বর ১০, ২০২১)