আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর : ফরিদপুরের সালথায় ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ২৯ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৬৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬০।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়তে হোসেন জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহন শেষ হবে।

(এএনএইচ/এএস/নভেম্বর ১১, ২০২১)