আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় উৎসবমূখর পরিবেশে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন।কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৩৬ ভোট। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৬৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬০ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়তে হোসেন জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বিকাল ৪টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়।

এ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৮ জন, জাকের পার্টির ৩জন ও স্বতন্ত্র প্রার্থী ৩২ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সাধারণ সদস্য পদে ২২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

(এন/এসপি/নভেম্বর ১১, ২০২১)