চাটমোহর (পাবনা) প্রতিনিধি : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আপনারা শেখ হাসিনার সাথে, তাঁর উন্নয়ন ধারার সাথে, অগ্রগতির সাথে থাকবেন। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল জনকল্যানের জন্য, তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতিও জনকল্যাণের জন্য। সাধারণ মানুষের কল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা তাঁর নেতৃত্বে কাজ করছি। দেশ এগিয়েছে। 

তিনি আরো বলেছেন, রেলপথের আধুনিকায়নের জন্য আমরা প্রকল্প গ্রহণ করেছি। যাত্রীদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। সকল সুবিধা থাকবে রেলস্টেশনে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মুজিববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহর রেলস্টেশন প্লাটফরমে যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।

রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি ও রেল মন্ত্রনালয়ের সচিব মোঃ সেলিম রেজা।

এসময় রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আ’লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বৃহস্পতিবার চাটমোহর রেলস্টেশন, ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেলস্টেশনসহ ১৪টি রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের ভিত্তিফলক উন্মোচন করেন।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২১)