দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও সদর থানার উদ্যোগে এক মানববন্ধন ও পথসভা শুক্রবার (১২ নভেম্বর) বিকেল পাঁচটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক শারদীয় দুর্গোৎসব এবং পরবর্তী সময়ে সংঘাত, নারকীয় ও সাম্প্রদায়িকতা হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির  অংশহিসেবে মানববন্ধন ও  পথসভার আয়োজন করে তারা।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ভবতোষ বসু রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক নিতাই রায়, বাংলাদেশ জাতীয় মহিলা মহাজোটের সভাপতি চন্দ্রা দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রনি তরফদার।

(ডিসি/এএস/নভেম্বর ১২, ২০২১)