ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়ন রেজি- ৩৭৬৪ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২১-২০২৪) গতকাল শুক্রবার (১২নভেম্বর) অনুষ্ঠিত হয়।এতে আবুল কালাম আজাদ সভাপতি এবং মিলন ব্যাপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মোট ৮ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যান্য নির্বাচিতরা হলেন কার্যকরী সভাপতি পারভেজ সরদার, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল, কোষাধক্ষ্য কে এম সুজন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রইস বিশ্বাস।
উক্ত নির্বাচন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কেন্দ্রে বা কেন্দ্রের বাইরে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । তাছাড়া নির্বাচনে দায়িত্ব রত সকল পুলিশ সদস্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মোট ১১৪৭ জনের মধ্যে ৬৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন আতিকুল ইসলাম সিদ্দিকী এবং সদস্য সচিব ছিলেন রেজাউল করিম বাচ্চু।
এদিকে নির্বাচনে জয়লাভ করার পর বিজয়ী প্রার্থীরা আনন্দ মিছিল বের করেন। তারা এ সময় ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ সাধারণ সম্পাদক ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । এসময় তিনি নির্বাচিত কমিটিকে ভবিষ্যতে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
(ডিসি/এএস/নভেম্বর ১৩, ২০২১)
