রাজধানীতে কিশোর অপরাধ নির্মূলে আলোচনা সভা
এস কে সুলতান : রাজধানীর রূপনগরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর আয়োজনে কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ জনাব মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আবু মাসুদ।
আলোচনা সভায় কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মোজাম্মেল হক।
কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয় বিষয়ে প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ধর্মীয় অনুশাসন মেনে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সামাজিক মূল্যবোধ মেনে চলতে হবে পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার করে কিশোর কিশোরীদের নৈতিকতার চর্চা করতে হবে, তবেই কিশোর অপরাধ কমে আসবে।
(এস/এসপি/নভেম্বর ১৩, ২০২১)
