কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ইন্দ্রজিত কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি আহাম্মেদ নামের এক ছাত্রের নির্মম মৃত্যু হয়েছে। তার বাড়ী কালিয়াকৈর উপজেলার নিশিনদাটি গ্রামে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
আজ রবিবার সকাল সাড়ে ৯ মিনিটে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক মহাসড়কের বলিয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরতর আহত রনিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
(আই/এসপি/নভেম্বর ১৪, ২০২১)
