মো.মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাবলিক লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম।

এ সময় লাইব্রেরীর সহ-সভাপতি মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় ও কোরআন তেলোয়াত ও গীতাপাঠ পরবর্তীতে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম বাবুল আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান মিয়া, শিক্ষক দীপঙ্কর পাল, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, শিক্ষক হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মাসুদ আকন, সালিমুজ্জামান খোকন, শিক্ষক উৎপল ভৌমিক প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মধুখালী পাবলিক লাইর্বেরীর পাঠক্রম উদ্বোধন এবং লেখক দীপঙ্কর পাল, সালেহীন সোয়াদ সাম্মী ও রফিকুল ইসলাম এর বইয়ের মোড়ক উন্মোচন করেন।

(এম/এসপি/নভেম্বর ১৫, ২০২১)