মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ফতুল্লা থানা আওয়ামী লীগের অফিসে এই নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ শওকত আলীর সঞ্চালনায় ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কাশীপুর ইউনিয়ন পরিষদ সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হক, যুবলীগ নেতা মজিবুর রহমান, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, মিছির আলী সাবেক মেম্বার, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতুল্লা ইউনিয়ন পরিষদ লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালি মাহমুদ প্রমুখ।

এসময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সকলে যার যার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন এবং সকলেই বলেন দল যাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিবে আমরা সবাই একসাথে তার জন্যই কাজ করবো।

এসময় শওকত আলী বলেন শামীম ওসমান যাকে বাছাই করবেন আমরা তার নামই কেন্দ্রে পাঠিয়ে দিবো।

উক্ত সভার সভাপতি সাইফুল্লাহ বাদল তার সমাপনী বক্তব্যে তিনি সকলের সাথে একমত প্রকাশ করে বলেন দল যাকে মনোনয়ন করবে তার পক্ষেই সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০২১)