দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন পৌর মেয়র অমিতাভ বোস। তিনি মঙ্গলবার (১৬ নভেম্বর) ফরিদপুর পৌরসভার চতুর্থ তলায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পৌরসভা সকল কাজে  ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম। ফরিদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা অপু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার শেখ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলিয়া আক্তার বুলু প্রমুখ।

এসময় শহরের বিভিন্ন বাজারের প্রতিনিধিবৃন্দ এ মতবিনিময় সভায় অংশ নেন।

(ডিসি/এএস/নভেম্বর ১৬, ২০২১)