সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী সাবেক সংসদ সদস্য ও গণপুত মন্ত্রী আফসার উদ্দীন আহমদ গতকাল মঙ্গবার রাতে ঢাকার লক্ষিবাজার এলাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।(ইন্না...রাজেউন)  তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িলে কাপাসিয়া সহ বিভিন্ন উপজেলা শোকের ছায়া নেমে আসে।

তিনি কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য নিবাচিত হন। তিনি বেশরি ভাগ সময়ে ঢাকা বার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২ সন্তান রেখে গেছেন। আজ বিকেলে মরহুমের জানাজা তার নিজ বাড়ী কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে।

(এসকেডি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)