নান্দাইল শহীদ দিবস পালিত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বুধবার (১৭ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইলে ঐতিহাসিক 'নান্দাইল শহীদ দিবস' পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
সকাল ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ওই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাবৃন্দ, নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ), প্রেসক্লাব সদস্যবৃন্দ।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড।
এতে স্মৃতিচারণ ও আলোচনা করেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মাজহারুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ ভূইয়া, সাংবাদিক হান্নান মাহমুদ, নান্দাইল সামাজিক উদ্যোগের আহ্বায়ক অরবিন্দ পাল অখিল, প্রেসক্লাব সম্পাদক শামছ ই তাবরীজ রায়হান, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আহসান কাদের মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের ১৭ নভেম্বর নান্দাইল থানা পাকবাহিনী তার দোসর মুক্ত করার লক্ষে মুক্তিযোদ্ধা রা সাড়ে তিন ঘন্টা যুদ্ধ করে। এতে ইলিয়াস উদ্দিন, শামসুল হক, শাহনেওয়াজ ভূইয়া, রইছ উদ্দীন ভূইয়া, মিয়া চান ও ছুবেদ আলী নিহত হন। এ দিনটি নান্দাইলবাসী নান্দাইল শহীদ দিবস হিসেবে পালন করে আসছে।
(এপি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)
