ফুটবল লিগ উপলক্ষে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন
দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেলে শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো: খায়ের মিয়ার সভাপতিত্বে এই সভাতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ২২ শে নভেম্বর ফুটবল লিগ শুরু হচ্ছে। স্থানীয় আটটি দলকে নিয়ে এবারের লীগ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে সিঙ্গেল লীগ পদ্ধতিতে।
উদ্বোধনী দিনে আবাহনী ক্রীড়াচক্র ফরিদপুর মুসলিম মিশন এর প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম সেবা। প্রতিযোগিতায় আগামী ২৪ শে নভেম্বর ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল, এবং মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর এই তিন দিন বাদে প্রতিদিন বিকাল ৩ টায় লিগের খেলা গুলি অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম ভোলা, সিনিয়র সদস্য শেখ নুরুল ইসলাম, প্রণব কুমার মুখার্জি, কোষাধক্ষ্য কামরুজ্জামান কামরুল, সদস্য অমরেশ সাহা সহ-সাধারণ সম্পাদক , রিয়াসাদ আহ্মেদ রিপন প্রমুখ।
(ডিসি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)
