ফরিদপুর জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা বিএনপি'র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ফরিদপুর শহরের কোর্ট পাড়ে শাহ ফরিদ জামে মসজিদে বাদ আসর ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে উক্ত সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মোদাররেস আলি ইছার সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, আলী আশরাফ নান্নু, সাবেক জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ সহ অন্যান্য নেতাকের্মী।
খালেদা জিয়ার আরোগ্য কামনার পাশাপাশি সংগঠনের ঝিমিয়ে পড়া সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করার লক্ষ্যে উক্ত দোয়া মাহফিল আয়োজন করা হয়।
(ডিসি/এসপি/নভেম্বর ১৭, ২০২১)
