ঈশ্বরগঞ্জের উচাখিলায় নৌকার মাঝি হতে চান ছাইদুল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ কর্মী সাইদুল হক সরকার। যদিও এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তারপরও সাধারণ মানুষের আস্থা অর্জনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে জনগণের কাছে যাচ্ছেন ভোট প্রার্থনায়। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ফলে মাঠ পর্যায়ে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ছাইদুল। ২০০৩-২০১১ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ২০১২-২০১৪ পর্যন্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, ২০১৫-২০১৮ সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি ছাড়াও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলতার সহিত। আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে থেকে রাজনীতি করেছেন মুজিব আদর্শ কে ধারণ করে। ১৯৭৬ সালের উচাখিলা ইউনিয়নের সরকার বাড়িতে জন্ম নেওয়া ছাইদুল হক ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে বিএসএস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আওয়ামী রাজনীতিতে দীর্ঘদিন ধরে থাকার কারনে তৃণমূলের মানুষের কাছে তিনি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ইউনিয়নের মানুষের আরো অধিক সেবা প্রদানের লক্ষ্যে নির্বাচনের ঢামাঢোল বাজার সময় থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন।
ছাইদুল হক সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে তৈরি করার লক্ষ্যে সরকারি সম্পদের সুষ্ঠ বন্টন, ন্যায় শাসন প্রতিষ্ঠা, দূর্নীতি এবং সন্ত্রাসমুক্ত উচাখিলা ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করে যাব। তিনি আরো বলেন রাজনৈতিক অতীত ইতিহাস বিচার করে মনোনয়ন দেওয়া হলে আমি সবচেয়ে এগিয়ে থাকবো এ আমার বিশ্বাস এবং এ বিষয়টি জননেত্রী মূল্যায়ণ করবেন বলে আশাবাদী।
(এন/এসপি/নভেম্বর ১৯, ২০২১)
