নারায়ণগঞ্জে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন
মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছে। শনিবার সকাল ৯ টা থেকে মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই অনশনে বসেন নেতাকর্মীরা। এ কর্মসূচী চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, নেতাকর্মীদের অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান করেন। তিনি আরো বলেন সরকার বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। এই সরকার তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার অনুমতি দিচ্ছেনা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
এই গণঅনশনে উপস্থিত হয়ে যোগদান করেন, যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রবি, এড মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস, জাহিদ হাসান রোজেল, লুৎফর রহমান আবদু, নজরুল ইসলাম পান্না, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বাছিরউদ্দিন বাচ্চু, রিয়াদ মোহাম্মাদ চৌধুরী, একরামুল কবির মামুন, রুহুল আমিন, রহিমা শরীফ মায়া, রিয়াজুল ইসলাম, জুয়েল আহনেদ, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুমা বেগম, জেলা তাঁতী দলের আহবায়ক এড শুক্কুর মাহমুদ প্রমুখ।
(এমএস/এএস/নভেম্বর ২০, ২০২১)
