খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মৌলভীবাজারে বিএনপির গণঅনশন
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিএনপি পৃথক পৃথকভাবে গণ-অনশন কর্মসূী পালন করেছে।
শনিবার (২০নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের পৌরসভার মেয়র চত্বরের সামনে সামিয়ানা টাঙিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি) মিজানের নেতৃত্বে গণ-অনশন কর্মসূচী শুরু করেন দলের নেতাকর্মীরা। কর্মসূচী চলাকালে সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদী শ্লোগানসহ খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে এমন শ্লোগান দিতে দেখা যায় নেতা কর্মীদের।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম,এ মুকিত,সাধারণ সম্পাদক, মিজানুর রহমান (ভিপি) মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা মনোয়ার আহমদ রহমান, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল হক ও জেলা ছাত্র দলের সভাপতি রুবেল মিয়া।
এদিকে একই দাবিতে শহরের প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে কর্মসূচী পালন করেন জেলা বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা।
কর্মসূচীতে বক্তারা বলেন, আজকে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া হচ্ছেনা,চিকিৎসা দেয়ার সুযোগ নেই, তিনি মরণাপন্ন অবস্থায় আছেন। এতো আবেদন-নিবেদন করার পরও সরকারের টনক নড়ছেনা। এই সরকার অমানবিক সরকার। কারন এই সরকারের কোন দ্বায়বদ্ধতা মানুষের কাছে নেই। জিনিস পত্রের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, দুর্নীতি লুটপাট হচ্ছে সর্বত্র। সব কিছুই হচ্ছে, কিন্তু সরকার কানে তোলা দিয়েছে।
গণ-অনশন কর্মসূচীতে বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীতে যে কর্মসূচী আসবে সেই কর্মসূচী মৌলভীবাজার জেলায় বাস্তবায়ন করা হবে। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে হবে। যদি না দেয়া হয় তাহলে বাংলাদেশে যে দুর্বার আন্দোলন শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন,সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সভাপতি হেলু মিয়া,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ইমানী, সদর উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
(একে/এসপি/নভেম্বর ২০, ২০২১)
