দিলীপ চন্দ, ফরিদপুর : গোয়ালচামট কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল ক্লাব। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে মহিম স্কুল এর মাঠে অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ খোদাবক্স রোড ৮ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন জয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি শ্রমিক জননেতা ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা প্রমুখ।

উল্লেখ করা যেতে পারে গত মাস থেকে লীগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন লিটন মল্লিক লিটু, ও সদস্য সচিব সজল কুমার সাহা।

টুর্নামেন্টের পরিচালনা কমিটিতে যারা ছিলেন তারা হলেন এ কে এম হাসিবুল আমিন লিপন, মোহাম্মদ কাইয়ুম সরদার, মোহাম্মদ ইকবাল মিয়া , মনসুর মিয়া লাভলু, অমরেশ সাহা, সৈয়দ মাহবুব আলী কুটু, শফিকুর রহমান মিঠু, মোহাম্মদ জাকির খান, লিটন রায়, বাপ্পি হাসান শাহীন, শেখ মিলন, মোহাম্মদ নাসিম হোসেন, ফয়সাল আহ্মেদ রবিন, মেহেদি হাসান নাসির, ইশতিয়াক রশিদ, আরিফ শেখ, ফয়সাল কবির জাকির , মোঃ রাজিব হোসেন, সুরুজ সেখ, হোসেন মাহাতাব হালিম , রণবীর আহ্মেদ রকি, মাসুদ মিয়া শাওন, সাইদুল ইসলাম সাদ্দাম, নাবিল আহমেদ তুষার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল কে ট্রফি ও পনের হাজার টাকা প্রাইজমানি এবং রানারআপ দলকে ট্রফি ও দশ হাজার, টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

টুর্ণামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হন প্রশান্ত, ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয় এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন সাবির।

(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০২১)