গৌরীপুরে লেখক সংঘের সম্মেলন অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর লেখক সংঘের ৪র্থ দ্বিবার্ষিক সম্মেলন শনিবার (২০ নভেম্বর) স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে সংগঠনের সভাপতি লুৎফর রহমান জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহীদুল্লাহ্ সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন।
লুৎফর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন ও প্রয়াত গুণী ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা উদীচীর সভাপতি পলাশ মাজহার এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়।
সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করার পর আলোচনা শেষে সংশোধনী ও সংযোজনী সহ এবং অর্থ রিপোর্টও গৃহীত হয়। সভায় গঠনতন্ত্রের কিছু সংশোধনী গৃহীত হয়। সভাপতি কমিটির বিলুপ্তি ঘোষণা করে প্রথম অধিবেশন শেষ করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সদস্য জনাব শফিকুল ইসলাম মিন্টু। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি- লুৎফর রহমান, সভাপতি মন্ডলীর সদস্য- মজিবুর রহমান ফকির, আজম জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক- ওমর ফারুক, যুগ্ম সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ - মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক- সেলিম-আল-রাজ, দপ্তর ও তথ্য প্রযুক্তি সম্পাদক- আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আফরোজা আবেদিন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- নুরুল আবেদিন, সম্মানিত সদস্য- ডাঃ মোঃ শহীদুল্লাহ্ ও আওলাদ হোসেন জসিম। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
(এস/এসপি/নভেম্বর ২১, ২০২১)
