মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী (ফরিদপুর) : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট মধুখালী প্রানি সম্পদ দপ্তরের আয়োজনে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উদ্যোগে  সিআইজি নন সিআইজি খামারীদের নিয়ে গবাদিপশু পালনে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম  গার্লস স্কুল এন্ড কলেজে মধুখালী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস এর সভাপতিত্বে ও সিইএএল আমির শিকদার এর সঞ্চালনায় রবিবার (২১ নভেম্বর)সকাল ৯টায় এক সমাবেশ অনুষ্টিত হয়।  

সমাবেশে গবাদি পশুপালনে গুরুত্বপূর্ন ভুমিকা ও লাভবান হওয়া সম্পর্কে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ্ মোঃ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা। এ ছাড়া আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

(এম/এসপি/নভেম্বর ২১, ২০২১)