গৌরীপুর মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ২ জনের দণ্ড
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে ২ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ 'খ' সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের মৃত জমশেদ আলী'র ছেলে শফিকুল ইসলাম রুবেল (৩৪) ও রামগোপালপুর গ্রামের মৃত নাজিম উদ্দিন'র ছেলে রফিক (৫১)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।
ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন জানান, মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দুই জনকে যথাক্রমে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড ও আট মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন উদ্ধারকৃত মাদক পুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
(এস/এসপি/নভেম্বর ২১, ২০২১)
