এমডি অভি, নারায়ণগঞ্জ : গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র তরুণ ও যুব সমাজের অহংকার আলহাজ্ব একেএম অয়ন ওসমানের ৩৪তম শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের ভাইস-চেয়ারম্যান অনাবিল দাশ নির্ঝরের উদ্যোগে বন্দরস্থ দক্ষিণ লক্ষণখোলায় প্রতিষ্ঠিত তারতীলুল কুরআন আহমাদীয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝরের নেতৃত্বে উপস্তিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগ নেতা সোলাইমান দেওয়ান শুভ, সুজন খান, রিয়াজ আহমেদ, ঈশাকুর রহমান, ফারহান নাজমুল, ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির (নাসিক ২৫ নং ওয়ার্ড) সাধারণ সম্পাদক সিহাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রোহান, রাইসুল ইসলাম, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা সিয়াম, সানি প্রমুখ ও স্থানীয় তরুণ ও যুব সমাজ।

দোয়া মাহফিলে অয়ন ওসমান সহ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থণা করা হয়।

(এমও/এসপি/নভেম্বর ২২, ২০২১)