সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : আজ সোমবার ২২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা, মশিউর রহমান (পিপিএম বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নারায়ণগঞ্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল নারায়ণগঞ্জ মোহাম্মদ নাজমুল হাসান এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ থেকে ১০ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং থেকে ১০নং ওয়ার্ডের একজন করে প্রতিনিধি তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা ও প্রশ্ন করে উপস্থাপন করেন এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তাদের উত্তরের সমাধান দেন। তিনি আরো বলেন পুলিশের পাশাপাশি এলাকার জনগণকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ও প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানের প্রাণবন্তর সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর সৈয়দ আজিজুল হক।
(এস/এসপি/নভেম্বর ২২, ২০২১)
