গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বোরো মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বোরো ধানের বীজ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪ হাজার ৫ শ ৮০ জনক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুুধবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ইউএনও হাসান মারুফ এসব কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, দফতর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১/২২ অর্থ বছরে উপজেলায় ১৯৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ২৬০০ জন কৃষককের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)