এমডি অভি, নারায়ণগঞ্জ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরোশন নির্বাচনে ২১ নং ওর্য়াডে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মোঃ শাহিন মিয়া গত শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে ওয়ার্ডে সালেনগর, শাহী মসজিদ, এনায়তনগর, ঋষি পাড়া, রূপালী সহ ২১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি। এ সময় উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় কাউন্সিলর প্রার্থী শাহিন মিয়া বলেন, আমার এই ওয়ার্ডের ভাই ও বোন এরা আমাকে এত ভালবাসে তা আমি আগে বুজতে পারিনি, আমার ভোটারদের কাছে একটি অনুরোধ করবো আমি যদি আপনাদের সন্তান হয়ে থাকি তাহলে আমাকে একটিবার ভোট দিবেন আমি নির্বাচিত হতে পারলে এ ওয়ার্ডে যত কাজ আছে মাদক, জঙ্গী নির্মূল করবো এবং যত কাজ আছে গ্যাস, পানি সহ সকল তরুনদের খেলার মাঠ করে দিবো ইনশাল্লাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, সালেহ নগর পাঞ্চায়েত কমিটির সভাপতি আলী রেজা রজ্জব, সিনিয়র সহ-সভাপতি আনিজল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নেয়ামত উল্লাহ, নূর জাহিদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য মোঃ আলী, মোঃ সাহিন, মামুন, আরিফ, জামান, কাউয়ুম মোল্লা, জাহাঙ্গীর, আলম, আমির হোসেন, মোঃ কাজল প্রধান, সফিউল্লা, খলিল রহমান, সামসুদ্দিন, বিশ্ন নাদ সহ অএ ওয়ার্ডের শত শত এলাকাবাসী।

(এমএ/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)