এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯,২০,২১ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মায়ানুর আহমেদ মায়া প্রচারণায় এগিয়ে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার শুরুতেই ১৯,২০,২১নং ওর্য়াডের সিডিসি প্রকল্পের সভাপতি মায়ানুর আহমেদ মায়া নির্বাচনী প্রচারণা এগিয়ে আছে বলে দেখা গেছে। তিনি প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মহল্লাবাসীর ধারে ধারে গিয়ে ভোট চান তিনি।

তিনি ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য জনগনের সেবা করতে এসেছি। আপনারা আমাকে একটি বার সুযোগ দিয়ে দেখুন আমি আপনাদের সন্তান। তাই আপনাদের কাছে আমার দাবী একটি করে হলেও আমাকে ভোট দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আমি নির্বাচিত হতে পারি অএ ওর্য়াড বাসীর কল্যানে কাজ করে যাব (ইনশাআল্লাহ)।

(এমও/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)